২০টি পরিবারের দূর্ভোগ চরমে : স্বাস্থ্য ঝুঁকি

আপলোড তারিখঃ 2017-12-19 ইং
২০টি পরিবারের দূর্ভোগ চরমে : স্বাস্থ্য ঝুঁকি ছবির ক্যাপশন:
দর্শনা কেরু চিনিকলের বর্জ্য পাইপ ফেটে দুর্গন্ধযুক্ত পানিতে জলাবদ্ধতার সৃষ্টি দর্শনা অফিস: দর্শনা কেরু চিনিকলের বর্জ্য পাইপ ফেটে দুর্গন্ধযুক্ত বর্জ্য পানি বের হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ২০টি পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে। একদিকে দুর্গন্ধ পানি তার ওপর দিকে ঘরে মধ্যে পানি ঢুকে পড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই পরিবারগুলোর আবাসস্থল। এ থেকে প্রতিকার কামনা করেছে ভূক্তভোগী পরিবারগুলো। জানা গেছে, গত কয়েকদিন ধরে কেরু চিনিকলের এ বর্জ্য পানি দর্শনা রেল গেটের নিকট গর্ত ভরে পানি উপছে দর্শনা বিজিবি বা হিন্দুপাড়া এলাকায় বাড়ির উঠানে ও কারো ঘরের মধ্যে প্রবেশ করে বসবাসের অযোগ্য করে তুলছে। এছাড়া চারিদিকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এই পানি। যার ফলে স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে এই এলাকার মানুষ। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে মাঝে মধ্যে এ পাইপ ফেটে গিয়ে কেরু চিনিকল ও ডিষ্ট্রিলারীর বর্জ্য পানি দর্শনা ফুট গোডাউন ও হিন্দুপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। কেরু চিনিকলের পক্ষ থেকে মাঝে মধ্যে দায়সারা মেরামত করে থাকে বলে এলাকাবাসী জানান। এবিষয়ে দর্শনা কেরুজ ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোনের নিকট জানতে চাইলে তিনি বলেন, এলাকার মানুষ পাইপের মধ্যে ময়লা আর্বজনা ফেলে পাইপ জাম্প করে ফেলে ফলে পাইপে পানি চাপ রাখতে না পেরে ফেটে বর্জ্য পানি বের হয়ে পড়ে। আমার লোকজন মেরামতের কাজ করছে আশাকরি সোমবার রাতের মধ্যে মেরামত হয়ে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)