বাংলাদেশ যুব গেমস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

আপলোড তারিখঃ 2017-12-18 ইং
বাংলাদেশ যুব গেমস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘জয় হোক জয় সবখানে চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্নদেখা আমার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি। বাংলাদেশ যুব গেমস উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এ র‌্যালি বের করে। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে এ র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা- চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রিড়াবীদ, বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, আজ ১৮ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ যুব গেমস; চলবে ১৮ মার্চ’১৮ পর্যন্ত। এ আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)