অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

আপলোড তারিখঃ 2017-12-18 ইং
অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পোস্ট-ই সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার উপজেলার বেলগাছী জোয়ার্দ্দারপাড়া পোস্ট-ই সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সে অংশগ্রহণকারী উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সরকারী সনদ (সার্টিফিকেট) প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পোস্ট মাষ্টার আব্দুর রহিম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ্। বিশেষ অতিথি ছিলেন বেলগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, বিশিষ্ট সমাজকর্মী রাহান জোয়ার্দ্দার, ইউপি সদস্য মোছা. ময়নামতী, প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান, গাওছেল আজম, মিজানুর রহমান, মতিয়ার রহমান। প্রভাষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উদ্যোক্তা সালেহীন জোয়ার্দ্দার, এমরান মাহমুদ, হালিমা খাতুন, সাজেদুর রহমান, ইয়াছির আরাফাত, জুবাইয়া খাতুন প্রমুখ। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)