মাখালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-12-18 ইং
মাখালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাখালডাঙ্গা স্কুল মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে পুনরায় নৌকায় বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশেদ উদ্দিন চন্দন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মাহামুদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, চুয়াডাঙ্গা জেলার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্ম-আহবায়ক আলহিম, পৌর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা আব্দুল মালেক, রোকন, শাকিল, সাহেব, সিকদার, মুন্না, হারুন, ইউনিয়ন আ.লীগ নেতা বাদল, জমির, সাজ্জাদ, ঠান্ডু, মঙ্গল, রফিক ডাক্তার, হাফিজ, কাদের, ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিন, যুবলীগ নেতা মন্টা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইদ, জুয়েল, নাজমুল, যুবায়ের, তৌহিদ, মকলেস, হাসান, নাজিবুল, আজাদ, আলামিন, আশরাফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাখালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিংকন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)