আলমডাঙ্গায় এক ইভটিজারসহ তিন জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের জেল

আপলোড তারিখঃ 2017-12-18 ইং
আলমডাঙ্গায় এক ইভটিজারসহ তিন জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক উত্ত্যক্তকারীসহ তিন জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানা পুলিশ অভিযান চালিয়ে হারদী ইউনিয়নের মোহাম্মদপুর কুয়াতলা গ্রামের রুস্তম আলীর ছেলে ইসমাইল (৪৪) একই গ্রামের রুহুল আমিনের ছেলে আজিবর (৪০) ও একই গ্রামের ছুন্নত আলীর ছেলে শাহীন (৩৭) কে একটি বাড়ীতে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। এরপর আলমডাঙ্গা কলেজ গেটের সামনে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইসমাইল, আজিবর ও শাহিনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় খবর পেয়ে থানা পুলিশ কুমারী ইউনিয়নের পারদূর্গাপুর গ্রাম থেকে হাসেম আলীর ছেলে টগর (২৩) কে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান টগর কে ইভটিজিং এর অপরাধে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)