দেশে ৫ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত : খালেদা জিয়া

আপলোড তারিখঃ 2017-12-18 ইং
দেশে ৫ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত : খালেদা জিয়া ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এখন জনগণের ক্রয়ক্ষমতার বাইরে বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া। দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘একটি সমীক্ষা বলছে, দেশে ৫ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ।’ গতকাল রোববার দুপুর ৩ টায় বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘এক দশক ধরে চাল-ডাল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে এখন।’ তিনি বলেন, ‘উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে। তারা মুক্তি চায়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)