মেহেরপুর শহরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-12-18 ইং
মেহেরপুর শহরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের একটি আমবাগান থেকে সাঈদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আবু সাঈদ মেহেরপুর শহরের নতুনপোস্ট অফিসপাড়ার কাঠুর ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, এদিন ভোরে পথচারিরা শহরের সরকারি গণপূর্ত বিভাগের আমবাগানের একটি আমগাছে নিজের গলার মাফলার পেঁচানো একজন যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল মর্গে পাঠিয়েছে। স্থানীয় আরো বলেছে, ঝুলন্ত লাশের হাতে ও গায়ে কেরাম বোর্ডের পাউডার লাগানো ছিল। নিহতের মা জানায়, সাঈদ তার সাথে শহরের শিশুবাগান পাড়ায় একটি বাড়িতে থাকত। আগের দিন সন্ধ্যায় রাতের খাবার খেয়ে সে বাইরে যায়। এর পর সে রাতে আর বাড়িতে ফেরিনি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কেউ মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)