ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার নবগঠিত মনোহরপুর ইউপি নির্বাচনে বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। গতকাল রবিবার দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের সাথে বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও নৌকা প্রতীকে ভোটপ্রার্থনাসহ লিফলেট বিতরন করেন তিনি। এ সময় তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চায়। উন্নয়নের প্রতীক নৌকা। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে নাগরিক সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ মেম্বারের সভাপতিত্বে ও জুব্বার খাঁনের উপস্থাপনায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্মীসভা ও নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকা প্রতিকের প্রার্থী সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, জেলা পরিষদের সদস্যা মিতা খাতুন, উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাদের প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক রেনুকা আক্তারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন নৌকা প্রতীককে জয়ী করার লক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
