ছবির ক্যাপশন:
দামুড়হুদা/দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর সড়কের দর্শনা রশিক শাহের মাজারের নিকট অজ্ঞাত ব্যক্তির (৫৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালের দিকে অজ্ঞাত ব্যক্তির লাশ দর্শনা রশিক শাহর মাজারের নিকট থেকে উদ্ধার করে। লাশ উদ্ধার করা নিয়ে বেগমপুর ক্যাম্পও দর্শনা পুলিশের সীমানা নির্ধারন নিয়ে শুরু হয় রশি টানাটানি। অবশেষে লাশটি বেগমপুর ক্যা¤প পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জানা গেছে, গতকাল রবিবার সকালের দিকে চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর সড়কের দর্শনা রশিক শাহর মাজারের পার্শ্বের স'মিলের নিকট রাস্তার উপর আনুমানিক (৫৩) বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এখবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছায় দামুড়হুদা থানার দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। সেখানে পৌছানোর পর দামুড়হুদা জানতে পারে পড়ে থাকা লাশটি তাদের সীমানার মধ্যে নয়। পরে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর ক্যা¤প পুলিশে। খবর পেয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনা স্থলে পৌছায়। তিনি জানতে পারেন পড়ে থাকা লাশের স্থানটি দামুড়হুদা থানার অর্ন্তভুক্ত দর্শনার মধ্যে। এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নাজমুল হক, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন। দীর্ঘক্ষণ পড়ে থাকা লাশের সীমানা নিয়ে সদর থানা পুলিশ ও দর্শনা পুলিশের মধ্যে চলতে থাকে রশি টানাটানি। যদিও লাশের স্থানটি অনেকে বলেন দামুড়হুদা থানার অর্ন্তঃভুক্ত এলাকা তেমনি জমিটি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মৌজার ভিতর। অবশেষে লাশটি সকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে। অজ্ঞাত লাশের গায়ের রং ফর্সা। আনুমানিক বয়স ৫০/৫৫ বছর। পড়নে ছিলো হলুদ রংয়ের জামা ও চেক লুঙ্গী। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। এসময় উপস্থিতি অনেকে বলেন, অজ্ঞাত লাশটি একজন বোবা প্রতিবন্ধি হতে পারে এবং তাকে দেখে মনে হচ্ছে এলাকাতে ভিক্ষাবৃতি করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে- রাতে মাজারের পার্শ্বের বাঁশের মাচার উপর রাতে শুয়ে ছিলো। রাতের দিকে কোন এক সময় হার্ট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
