বিজয় দিবসে বঙ্গবন্ধুর খুনিদের বেহেস্ত চেয়ে দোয়া, মাদ্রাসা অধ্যক্ষ আটক

আপলোড তারিখঃ 2017-12-17 ইং
বিজয় দিবসে বঙ্গবন্ধুর খুনিদের বেহেস্ত চেয়ে দোয়া, মাদ্রাসা অধ্যক্ষ আটক ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিজয় দিবসের অনুষ্ঠানে মোনাজাতের সময় টাঙ্গাইলের কামিলপুর মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার বঙ্গবন্ধুর খুনিদের বেহেস্ত কামনা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। ১৬ ডিসেম্বর শনিবার সকাল আটটায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গতকাল শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে একাত্তরের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নেতৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার। দোয়ায় ফায়জুল আমীন সরকার বলেন, 'হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারি, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেস্তো নসীব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেস্ত নসীব করো।' দোয়া অনুষ্ঠানে তার এ ধরনের বক্তব্যে উত্তেজনা দেখা দিলে উপস্থিত নেতারা সকলকে শান্ত করেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)