বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজীপুরের পথে : ক্যাম্প ১৮-২১ ডিসেম্বর

আপলোড তারিখঃ 2017-12-17 ইং
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজীপুরের পথে : ক্যাম্প ১৮-২১ ডিসেম্বর ছবির ক্যাপশন:
১৩ তম যুব রেড ক্রিসেন্ট জাতীয় ক্যাম্পে অংশ নিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে আগামী ১৮ হতে ২১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ১৩ তম যুব রেড ক্রিসেন্ট জাতীয় ক্যাম্প-২০১৭। গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পে যোগদিতে গতকাল রাতে চুয়াডাঙ্গা ত্যাগ করেছে যুবারা। এ ক্যাম্পে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে অংশ নিচ্ছে ৩ জন, সরকারি কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট থেকে ২ জন, এম এ বারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৩ জন ও মেহেরপুর থেকে ১০ জন। ক্যাম্পে অংশ গ্রহণের উদ্দেশ্যে যাত্রাপথে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে মেহেরপুরের শিক্ষক মো. জনি আলম, আব্দুর রাজ্জাক, যুব প্রধান খন্দকার সামসুজ্জোহা, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন সুলতানা, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদ হাসান মালিকসহ অংশগ্রহণকারী যুবাদেরকে বিদায় জানান চুয়াডাঙ্গা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র আরসিওয়াই মাবুদ সরকার। আগামী ২১ ডিসেম্বর জাতীয় ক্যাম্প শেষে ট্রেনযোগে আবারো চুয়াডাঙ্গায় ফিরবে তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)