শিশু স্বাধীনতা ও শিশু সংলাপ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2017-12-16 ইং
শিশু স্বাধীনতা ও শিশু সংলাপ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স- এনসিটিএফ চুয়াডাঙ্গার আয়োজনে নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গার আয়োজনে সেভ দ্য চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ শিশু একাডেমী চুয়াডাঙ্গার সহযোগিতায় গতকাল শুক্রবার বেলা ৩টার সময় জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এদিকে ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গার আয়োজনে শিশু স্বাধীনতা ও শিশু সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০৯ সংসদ সদস্য শিরিন নাঈম পূনম, জেলা প্রশাসক পত্মী কামরুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টারস) আহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস মহিলা চেয়ারম্যান কহিনুর বেগম ও জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা। এসময় শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান জেলা প্রশাসক। জেলা প্রশাসক তার বক্তব্য বলেন, স্বাধীনতা থাকতে হবে, তবে তার অপব্যবহার নয়। শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন, সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী বাইরে যেতে পারবেনা। যদি প্রয়োজন থাকে তাহলে অভিভাবকদের সঙ্গে নিয়ে যেতে হবে। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্র্বিক পরিচালনা করেন এনসিটিএফ এর চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুজ্জামান নিশাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)