চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2017-12-16 ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদ নিজস্ব প্রতিবেদক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা এবং যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার বেলা ৩টার সময় শহীদ হাসান চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে শেষ হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি রুহুল আমীন সোহেল, সেক্রেটারী ডা. জেনারুল ইসলাম, আলিমুজ্জামান, তুষার ইমরান, মাছুম বিল্লাহ, মাওলানা মুহিবুল্লাহ, সাইফুল ইসলাম, ফাহিম ফয়সাল, আলহাজ্ব আনসার আলীসহ সংগঠনটির নেতাকর্মিরা। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষনা করেছে। এই স্বীকৃতি মুসলমানরা মেনে নেবে না। ট্রাম্প মানবাধিখারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসরাইলের স্বার্থে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম অধিবাসীদের স্বাধীনতার স্বপ্নকে ভূলুণ্ঠিত করেছেন। মেহেরপুর অফিস জানিয়েছে, জেরুজালেমকে ইজরাইলের রাজধানী ঘোষনা করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আদম আলীর সভাপতিত্বে শহরের নতুনপাড়া মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব আলহাজ¦ মাও. আব্দুল কাদের, জেলা সেক্রেটারি প্রভাষক খাদেমুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি মাও. ফায়সাল, মুজিবনগর উপজেলা সভাপতি মাও. তাজুল ইসলাম প্রমুখ। এর আগে সেক্রটারি প্রভাষক খাদেমুল ইসলামের নেতৃত্বে শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঝিনাইদহ অফিস জানিয়েছে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ্ মো: এনামুল হক ফয়েজির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. এইচএম মমতাজুল করীম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ বদরুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল উদ্দিন। বক্তারা ট্রাম্পের এই ঘোষণা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)