মিয়ানমারে ৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে সেনাবাহিনী

আপলোড তারিখঃ 2017-12-15 ইং
মিয়ানমারে ৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে সেনাবাহিনী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিশ্বজুড়ে শরণার্থীদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার বৃহস্পতিবার এক তথ্যে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী কয়েক সপ্তাহে ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে। ডক্টরস উইদাউট বর্ডার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর নির্যাতন শুরুর প্রথম চার সপ্তাহেই সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ৬ হাজার ৭০০ জনকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ৭৩০ জন পাঁচ বছরের কম বয়সী শিশু। গত ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটি নিজেদের করা জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের ২ হাজার ৪৩৪টি পরিবারের ১১ হাজার মানুষের সঙ্গে তারা সরাসরি কথা বলেছে। এই পরিবারগুলো সবাই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমনের শুরুর দিকেই সীমান্ত পার হয়ে বাংলাদেশে পৌঁছায়। জরিপের তুলনায় রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর অত্যাচার ও মৃত্যু হার প্রকৃত অর্থে আরও বেশি হবে বলে তাদের দাবি। মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার, নিধন ও অগ্নিসংযোগে তাদের অনুমানে সর্বমোট নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে তারা মনে করছে। এদের মধ্যে ৭২ শতাংশ মানুষ সরাসরি নির্যাতনের শিকার হয়েছে। বিশ্বজুড়ে শরণার্থীদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছে, আগস্ট মাস থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর তা-বের কারণে এ পর্যন্ত প্রায় ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)