আগামী ৩০ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির ভোট

আপলোড তারিখঃ 2017-12-15 ইং
আগামী ৩০ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির ভোট ছবির ক্যাপশন:
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৩০ ডিসেম্বর শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের দিন ঘোষণা, সাংবাদিকদের উন্নয়নে কল্যাণ তহবিল এবং পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণসহ সময়োপযোগী বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক আজাদ মালিতার সভাপতিত্বে বেলা ১১টায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই ক্লাব সদস্য রেজাউল করিম লিটন কোরআন তেলাওয়াত করেন। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং ভারপ্রাপ্ত অর্থ-সম্পাদক আতিয়ার রহমান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। সভায় উন্মুক্ত আলোচনায় সদস্যরা প্রেসক্লাবের উন্নয়নে বেশকিছু প্রস্তাব দেন এবং আলোচনান্তে তা গৃহীত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক (২০১৮-১৯) নির্বাচনে অ্যাডভোকেট সোহরাব হোসেনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা বলেন ‘সাংবাদিকদের নিজেদের মর্যাদা রক্ষা করতে হবে। সাংবাদিকদের কল্যাণের কথা ভেবে ১০ লাখ টাকা প্রেসক্লাবের ফান্ড থেকে কল্যাণ তহবিলে প্রদানের ঘোষণা করেন। সাধারণ সভায় প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দিন, শেখ সেলিম, কামাল উদ্দিন জোয়ার্দ্দার, রাজীব হাসান কচি, শাহ আলম সনি, সরদার আল আমিন, রফিকুল ইসলাম, আব্দুল মজিদ জিল্লু, বিপুল আশরাফ, এমএ মামুন, আহাদ আলী মোল্লা, রিফাত রহমান ও রুহুল আমিন রতন বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)