ওআইসির ঘোষণা প্রত্যাখ্যান ইসরায়েলের

আপলোড তারিখঃ 2017-12-15 ইং
ওআইসির ঘোষণা প্রত্যাখ্যান ইসরায়েলের ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে মুসলিম বিশ্বের নেতারা যে ঘোষণা দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতাদের দেওয়া ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘এসব বিবৃতিতি আমাদের সন্তুষ্ট করতে পারেনি।’ ওআইসির বর্তমান চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ওআইসির এই জরুরি বৈঠক ডাকেন। মুসলিম নেতাদের বক্তব্যের জবাবে নেতানিয়াহু বলেছেন, ‘শেষ পর্যন্ত সত্য জয়ী হবে এবং অনেক দেশই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে এবং তাদের রাজধানী জেরুজালেমে স্থানান্তর করবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)