সোহরাব হোসেনের বিভিন্ন স্থানে গণসংযোগ ও কর্মিসভা

আপলোড তারিখঃ 2017-12-15 ইং
সোহরাব হোসেনের বিভিন্ন স্থানে গণসংযোগ ও কর্মিসভা ছবির ক্যাপশন:
জীবননগর মনোহরপুর ইউপি নির্বাচনে আ. লীগের চেয়ারম্যান প্রার্থী নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলায় নবগঠিত মনোহরপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ভোট যতই ঘনিয়ে আসছে ভোটাদের মাঝে আনন্দ উদ্দীপনা ততই বাড়ছে। উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। বহু প্রতিক্ষিত পর মনোহরপুর ইউনিয়নে নির্বাচন হওয়ায় ভোটার ও সাধারণ মানুষের মাঝে উৎস উদ্দীপনার কমতী নেই। প্রার্থীরা শুনাচ্ছে আশার বাণী। ভোটারা বলছে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবো। চেয়ারম্যান পদপপ্রার্থী সোহরাব হোসেন খাঁন দিনরাত বিরামহীনভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি গতকাল বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে পেয়ারাতলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে মজিবুল হকের উপস্থাপনায় গতকাল বিকালে স্থানীয় মোতালেব শাহ মাজার প্রাঙ্গনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক এবং নৌকা প্রতিকের প্রার্থী মো. সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল এবং পৌর মেয়র জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় সোহরাব হোসেন খাঁন সুরউদ্দীন বিগত দিনের উন্নয়নের কথা ভোটারদের মাঝে তুলে ধরে নির্বাচিত করে এলাকার উন্নয়নর জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)