দামুড়হুদায় অপহরণ মামলার দুই আসামী আটক

আপলোড তারিখঃ 2017-12-14 ইং
দামুড়হুদায় অপহরণ মামলার দুই আসামী আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ভূমিহীনপাড়ার রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে অপহরণের ১০ ঘন্টার মাথায় অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। ঝিনাইদহ জেলার বাদপুকুরিয়া গ্রাম থেকে তাদের আটক করেছে পুলিশ। অপহৃত রবিউল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার আক্কেল ইসলামের ছেলে। আটক দু’অপহরণকারী- ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মকবুল মুন্সী ও জেলার হরিনাকুন্ডু উপজেলার নারায়নপুর গ্রামের আলীম মিয়ার ছেলে ওমর ফারুক। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পামডাঙ্গা ভূমিহীনপাড়ায় নিজ বাড়ি থেকে মাইক্রোবাসে করে রবিউলকে তুলে নিয়ে যায় দূর্বত্তরা। এরপর রবিউলের স্ত্রী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। বুধবার সকালে পুলিশ ঝিনাইদহ থেকে রবিউলকে উদ্ধার করে। এসময় ২ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হক জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)