দামুড়হুদায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ ডাকাত আটক

আপলোড তারিখঃ 2017-12-14 ইং
দামুড়হুদায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ ডাকাত আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ ডাকাতকে আটক করছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযানে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- সোহেল রানা (৩৫), ওয়াসিম (৩৬), সাইদুর ওরফে বাবু (৫৫) ও আশরাফুল (৩৫)। থানা সূত্রে জানা যায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা কলোনিপাড়ার মৃত. আব্দুর রশিদের ছেলে সোহেল রানা একটি জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার এসআই তপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে, উপজেলার দর্শনা কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালি ব্রিজের নিকট পূর্বাশা পরিবহনে ডাকাতির সাথে জড়িত সন্দেহে একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মুন্নাফ আলীর ছেলে ওয়াসিম (৩৬), আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর ওরফে বাবু (৫৫) ও মৃত. কাঙ্গালির ছেলে আশরাফুলকে (৩৫) ওসি আকরাম হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)