জাতীয়করণ হচ্ছে দেশের ৩৭ মাধ্যমিক বিদ্যালয়

আপলোড তারিখঃ 2017-12-14 ইং
জাতীয়করণ হচ্ছে দেশের ৩৭ মাধ্যমিক বিদ্যালয় ছবির ক্যাপশন:
জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ সমীকরণ ডেস্ক: নতুন করে আরো ৩৭টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হচ্ছে। একই সঙ্গে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনার চিঠি অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এ তালিকায় চুয়াডাঙ্গা জেলা থেকে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নাম রয়েছে। এছাড়াও দেশের আরো ৩৬টি স্কুলগুলোকে এ জাতীয়করণের তালিকায় সংযুক্ত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)