বিজয় দিবসে পালনে আ. লীগের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2017-12-14 ইং
বিজয় দিবসে পালনে আ. লীগের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কুমারী ও জামজামি ইউনিয়নে আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার কুমারী ও জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার সময় কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানাউদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আব্দুর রাজ্জাক, কুমারী ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা আবু সাঈদ পিন্টু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক টুটুল মিয়া, আওয়ামী লীগ নেতা দাউদ আলী, শুকুর আলী, ইলিয়াছ হোসেন, আইনাল হক, জাহাঙ্গীর আলম, রবিউল হক, আশরাফুল ইসলাম, এনামুল হক ভাদু, মোশারেফ হোসেন সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। অপরদিকে বেলা ৩ টার সময় জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জামজামি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সম্পাদক রাহাব আলী, জামজামি ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য তপন কুমার, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক রতন শাহ্, যুবলীগ নেতা রিপন শাহ্, মিজানুর রহমান, মিলন হোসেন, খাইরুল মাষ্টার, রবিউল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)