ছবির ক্যাপশন:
বিদ্যুত, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি
নিজস্ব প্রদিবেদক: বিদ্যুত, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার সময় চুয়াডাঙ্গা বড় বাজারের রজব আলী সুপার মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীনের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দীক আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলার যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন, শামিউল হক শিমুল, বজলুর রহমান, সুমন পারভেজ খান, ইমরুল হাসান ফটিক, মাসুদ রানা আপেল, মাবুদ সরকার, তুহিন ইসলাম, ছাত্রদল নেতা রিন্টু মহলদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ৯ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এবং চাল পেঁয়াজসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে এ দেশের জনগনের উপর পাহাড় সমান বোঝা চাপিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন এক কেজি চাল ৬০ থেকে ৭০ টাকায় কিনে খেতে হয়। পেয়াজের কেজি এখন ১২০ টাকা। শুধু পেয়াজ নয়, দেশে আজ কোনো কিছুরই দাম নিয়ন্ত্রণে নেই। এর কারণ বর্তমান অগণতান্ত্রিক সরকার, যার হাতে কোনো কিছুরই নিয়ন্ত্রণ নেই। বক্তারা আরও বলেন, অগণতান্ত্রিক সরকার জোর করে ক্ষমতায় বসে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। বিনা ভোটে নির্বাচিত হয়ে মানুষের বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে। মানুষের অধিকারের কথা বলতে গিয়ে পুলিশ বেষ্টনীতে মিছিল সমাবেশ করতে হচ্ছে। এ সময় গ্যাস, বিদ্যুত ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান বক্তারা। সমাবেশটির সার্বিক পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির অপর একটি অংশ একই দাবীদে বিক্ষোভ সমাবেশ করেছে। কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. এমএম শাহাজান মুকুলের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব খায়রুল রশিদ ঝন্টু প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিদ্যুত, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল দশটার দিকে শহরের বোসপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কের কাসারি পাড়া মোড় প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি আনছারুল হক, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।