সবুজপাড়ায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-12-14 ইং
সবুজপাড়ায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে চার লাখ টাকা ব্যয়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ায় জেলা পরিষদের অর্থায়নে চার লাখ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের সবুজপাড়ায় েেজলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন। এসময় চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, প্রভাষক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম শাহান, খলিলুর রহমান ও নুরুন্নাহার কাকলি, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রশীদ, ব্যাংকার মো. শামসুজ্জামান, আব্দুল করিম, সাজ্জাদুল ইসলাম, ওসমান গণি এবং ঠিকাদার মোফাখারুল ইসলাম পিন্টু উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রশীদ জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ায় জেলা পরিষদের অর্থায়নে চার লাখ টাকা ব্যয়ে ১৭০ মিটার দীর্ঘ সাইড গাইড ওয়াল ও সিসি ওয়ার্ক নির্মাণ কাজ চলছে। এরমধ্যে একটি রাস্তা ১০০মিটার ও অপরটি ৭০মিটার। রাস্তার চওড়া ৭ফুট ৮ ইঞ্চি। আগামী ৩দিনের মধ্যে রাস্তার নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)