আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-12-14 ইং
আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা চত্ত¡রে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে ও উপজেলা লোকমোর্চা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সহসভাপতি সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক শামিম রেজা, নির্বাহী সদস্য আক্রাম হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা আক্কাস আলী, এমদাদ হোসেন, আবুল কাশেম মাস্টার, আনিছুজ্জামান আনিছ, সদস্য প্রভাষক রুপালী বেগম, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুন, ওয়াজেদ আলী, মিরাজুল ইসলাম, মানোয়ার হোসেন, ডা. আতিকুর রহমান, সাহাবুল হক, এমদাদুল হক প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন জেলা লোকমোর্চার সচিব মোছা. কানিজ সুলতানা। সভায় আগামী ১৩ জানুয়ারী সকাল ১০ টায় এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও বাৎসরিক বন ভোজনের অনুষ্ঠিত হবে। উপজেলা লোকমোর্চার সভাপতি এম সবেদ আলী উপজেলা লোকমোর্চার সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)