চুয়াডাঙ্গার সর্বশেষ এসডিও ফিরোজ আহমেদের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
চুয়াডাঙ্গার সর্বশেষ এসডিও ফিরোজ আহমেদের ইন্তেকাল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সর্বশেষ মহকুমা প্রশাসক ফিরোজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজেউন)। গতকাল মঙ্গলবার দুপুর ১.৩৫ মি. সময়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সন্ধ্যায় ফিরোজ আহমেদের মরদেহ জন্মস্থান কিশোরগঞ্জে নেয়া হয়। আজ বাদ জোহর তার নামাজের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে। তিনি বেশ কিছু দিন যাবত কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সর্বশেষ মহাকুমা প্রশাসক ফিরোজ আহমেদ তৎকালীন চুয়াডাঙ্গাবাসীর নিকট খুব জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সেই সময়ে তিনি এ জেলার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তৎকালীন সময়ে তাকে সম্মান জানিয়ে চুয়াডাঙ্গা পৌর সভার পক্ষ থেকে তাঁর নামে কেদারগঞ্জ মোড় থেকে চুয়াডাঙ্গা মহিলা কলেজ অভিমুখের সড়কটি ফিরোজ রোড নামকরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)