চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও কৃষক লীগের পৃথক প্রস্তুতিসভা

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও কৃষক লীগের পৃথক প্রস্তুতিসভা ছবির ক্যাপশন:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষে নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষে আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানিয়েছেন, যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীনের সভাপত্বিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, লিটু বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এ্যাড. তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, ক্রীড়া সম্পাদক আরশাদ আলী চন্দনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদ্যাপনে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬.৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ। সকাল ৬.৪৫ মি. শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ। বিকাল ৩.০০ মি. চুয়াডাঙ্গা সরকারী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের উদ্যেগে আলোচনা সভা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬.৩০ মি. আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যেগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৬.৪৫ মি. জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি। সকাল ৭.০০ মি. শহীদ হাসান চত্বরে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি। সকাল ৯.৩০ মি. বর্ণাঢ্য র‌্যালি। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরে প্রদক্ষিন। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও পৌর সম্মেলন করার লক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজনে গতকাল মঙ্গলবার সাড়ে ৩টার সময় চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে অবস্থিত জেলা পরিষদের ডাক বাংলোতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কৃষক লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ও কৃষক লীগের পৌর সম্মেলন করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সাত্তার। পরে আলোচনা সভায় বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেফাউর রহমান ডেভিড, চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু। এসময় আরো বক্তব্য রাখেন আলমডাঙ্গা থানা কৃষকলীগের সভাপতি অজিজুল হক, মাছুদুর রশীদ মাছুম, মাহাফুজুর রহমান, শাহানেওয়াজ খোকন, জেলা কৃষক লীগের অন্যতম সদস্য রানা, রাব্বি, আরো উপস্থিত ছিলেন কল্লোল, মাসুদ রানা, আব্দুল হাই, শামসুল মাস্টার, জাকারিয়া, মামুন রোজা, ময়েন হোসেন, ওয়াসিম, মাচুম, বাবু, মানজেদ, বগা, সাজ্জাদুর রহমান ঝন্টু, আবু সাঈদসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তহিদুর রহমান। আলোচনা সভায় বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃত্বে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ র‌্যালি করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে রাকিবুর রহমান রাকুকে আহবায়ক ও আরিফুল ইসলাম, সহিদ হোসেন চঞ্চল, উজ্জ্বল হোসেনকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। `` আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, আলমডাঙ্গায় বিজয় দিবস যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে গতকাল আলমডাঙ্গা পৌর এলাকার ১ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আ. লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন পৌর আ. লীগ সম্পাদক সিরাজল ইসলাম, মহিলা আ. লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা ছাত্রলীগ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দীন। উপস্থিত ছিলেন ওয়ার্ড আ. লীগ সম্পাদক সোনা মিয়া, আ. লীগ নেতা মজিবুল হক, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম, কামরুল ইসলাম আ. মোমিন শিলন, পৌর ছাত্রলীগ সম্পাদক নাহিদ হাসান তমাল, ওয়ার্ড যুবলীগ সভাপতি তুহিন, সম্পাদক রাজ কুমারসহ ওয়ার্ড আ. লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আ. লীগ নেতাকর্মি উপস্থিত ছিলেন। অপরদিকে, গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি দিনেশ বিশ্বাস। সম্পাদক ও পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর আ. লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আ. লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়দেব সাধু খাঁ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন চক্রবর্তী, ওয়ার্ড যুবলীগ সভাপতি হাশেম, সম্পাদক পলাশ আচার্য, আ. লীগ কর্মী সেলিম, সুজিত দূলর্ভ, ভগিরথ, প্রকাশ, ওয়ার্ড যুবলীগের দিলু, উজ্জল, ফারুক, শাহীনসহ ওয়ার্ড আঃলীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মি উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)