চুয়াডাঙ্গার ব্যবসায়ী টোকন জোয়ার্দ্দারকে লাঞ্ছিতের ঘটনায় এখনও আটক হয়নি কেউ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পদ্মা জুয়েলার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকনকে লাঞ্ছিত করা ও চাঁদাদাবীর ঘটনায় জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা ট্রাক মালিক সমিতির বাদুরতলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রশাসন কাওকে আটক করতে না পারায় আগামীকাল বৃহস্পতিবার ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনে বৃহত কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।
জানা গেছে, গত শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকনের উপর তার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে ৭/৮ জন দুবৃর্ত্ত্ব চাঁদাদাবীসহ হত্যার হুমকি-ধামকি দেয়। এছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় টোকন জোয়ার্দ্দার ঘটনার দিনই চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর একদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রশাসন কাওকে আটক করে আইনের আওতায় আনতে পরেনি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ব্যবসায়ী নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে জরুরী সভা করেন। সভার আলোচনায় সিদ্ধান্ত গৃহিত হয় এ ঘটনার প্রতিবাদ স্বরুপ আগামীকাল বৃহস্পতিবার ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতেও যদি প্রশাসনের তৎপরতা দেখা না যায় তাহলে নেতৃবৃন্দ বৃহত আন্দোলনের ডাক দেবেন বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, যুগ্ম- সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দীন, সিনিয়র সহসভাপতি এম. জেনারেল, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন হেলা, দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হক লেমন, বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক বদর উদ্দীন খান, সিনিয়র সহসভাপতি আবুল কালাম, ট্রাক মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সদস্য মাহমুদুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, সভাপতি সিরাজুল ইসলাম, জয়েলারী সমিতির সাধারণ সম্পাদক শেখ সাদী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সসদ্য আবুল কালাম, ব্যবসায়ী মিজানুর রহমান, আফজালুল হক, মিতেন কুমারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
