রোকেয়া দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার র‌্যালী ও আলোচনা

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
রোকেয়া দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার র‌্যালী ও আলোচনা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা করেছে চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের সহায়তায় পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। র‌্যালীতে অংশগ্রহন করেন পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রকল্পের রিজিওনাল মিউনিসিপ্যাল ট্রাক্সসেশন এন্ড ফাইনান্স কো-অর্ডিনেটর (মাগুরা অঞ্চল) বিপ্রজিত মন্ডলসহ প্রকল্পের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার প্রতিটি ওয়ার্ড হতে স্ব-স্ব কাউন্সিলরের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী-পুরুষও র‌্যালীতে অংশগ্রহন করেন। র‌্যালী শেষে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সুলতানা আরা রতœা। বক্তব্যে প্যানেল মেয়র একরামুল হক মুক্তা বলেন- আপনার কন্যাকে সুন্দর ভবিষৎ গড়তে উৎসাহিত করুন, বাল্যবিয়ে রোধ করতে হবে, নিয়োগের ক্ষেত্রে নারী কোটা পুরন করতে হবে। নারী শ্রমিকদের ন্যায্য মুজুরী নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন। র‌্যালীটি মনোমুগ্ধ করার স্বার্থে পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আশরাফের নেতৃত্বে একটি ব্যান্ডদল অংশগ্রহন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)