মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ আসছে ১৯ ডিসেম্বর

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ আসছে ১৯ ডিসেম্বর ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ঢাকা ও নেপিদোর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবে মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ-এর একটি প্রতিনিধিদল। মঙ্গলার ফ্রান্সের এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে জানান যে, রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্রসচিব আরো বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ম্যাকরোঁ বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদান এবং এই সংকট সমাধানে বিশ্ব ফোরামে ভূমিকা পালনের আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)