ছবির ক্যাপশন:
ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের মেয়র, বিজিএমইএ, এফবিসিআই ও সার্ক চেম্বার অব-কমার্স ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি সদ্য প্রয়াত আনিসুল হকসহ চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের প্রয়াত ৫ সদস্যের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চেম্বার ভবনে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এ আয়োজন করে। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে দোয়ামাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও এফবিসিসিআই‘র’ পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা।
দোয়া মাহফিলের শুরুতে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মৃতি চারণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ ছাড়াও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদ্য প্রয়াত পরিচালক জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বাদশাসহ প্রয়াত সদস্য হাজী মোজাম্মেল হক, আমিনুল হক, হাজী সাইদুর রহমান ধুন্দু ও জাকির হোসেন মোল্লা’র স্মৃতি চারণ করেন চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সামাদ।
