আলমডাঙ্গায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় নবম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্র ছুরিকাহত হয়েছে। আলমডাঙ্গার মাদ্রাসা পাড়ার সালমান স্বপনের ছেলে ছুরিকাহত পার্থিব জানায়, গতকাল বিকেলে সে এবং তার কয়েক বন্ধু ডিগ্রী কলেজ মাঠে বসে গল্প করছিলো। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় তাদের অবস্থানের অদুরে থানাপাড়ার মিয়াদ ও এরশাদপুর চাতাল মোড়ের ইফাজসহ অজ্ঞাত আরো কয়েকজনের মাঝে হাতাহাতি শুরু হয়। এতে সে এগিয়ে গিয়ে তাদের নিবৃত্ত করতে গেলে হাতাহাতিরতদের মাঝে কেউ একজন তার মাজায় ছুরিকাহত করে। এসময় সে চিৎকার করলে তারা পালিয়ে যায়। মাঠে থাকা অন্যরা পার্থিবকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ভর্তি করে। এই ব্যাপারে আহত পার্থিবের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)