উথলী ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী আবুল কালামের গণসংযোগ

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
উথলী ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী আবুল কালামের গণসংযোগ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচনী গণসংযোগ ও কর্মি সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সেনেরহুদা ক্লাবে এক মতবিনিময় ও কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় মাহাতাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর থানা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, বিএনপি নেতা ডা. ওসমান গনি, কামাল সিদ্দিকী, শপিউদ্দিন, আয়ুব হোসেন, আব্দুস সালাম মেম্বার, বকুল মিয়া, মহিলা নেত্রী পিয়ারী বেগম, রবগুল ইসলাম, ছাত্রদল নেতা সুমন, মামুন, রাসেল, সাহেব, মমিন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা আরিফ জাহাঙ্গীর রাজা ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)