রায়হান-নিজাম পুর্ণ প্যানেলে জয়ী

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
রায়হান-নিজাম পুর্ণ প্যানেলে জয়ী ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন ঝিনাইদহ অফিস: আড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। নির্বাচনে রায়হান-নিজাম পরিষদের সকল প্রার্থী জয়লাভ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ ও ভোটগননা শেষে নির্বাচন কমিশনার সুষেন্দু কুমার ভৌমিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ৩৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন একুশে টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক জনকন্ঠ’র নিজস্ব সংবাদদাতা এম রায়হান, তার প্রতিদ্বন্দি প্রার্থী নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু পেয়েছেন ২৯ ভোট, তার প্রতিদ্বন্দি প্রার্থী চ্যানেল আই ও যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড. শেখ সেলিম পেয়েছেন ১৭ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু, সহ-সম্পাদক পদে এস এ টিভি ও দৈনিক বণিক বার্তা’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে যমুনা টিভি ও দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী, নির্বাহী সদস্য পদে দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সালেহ্ ও বাংলাভিশন এর জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, সহকারি কমিশনারের দ্বায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ আব্দুস সালাম ও এ্যাড.সুভাষ বিশ্বাস মিলন। নির্বাচনে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)