দর্শনা রেলগেট থেকে শুরু হবে দুরপাল্লার দৌঁড়

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
দর্শনা রেলগেট থেকে শুরু হবে দুরপাল্লার দৌঁড় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবসে ম্যারাথন দৌঁড়ের প্রস্তুতি সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০১৭ ম্যারাথন দৌড়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আহবায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। প্রস্তুতি সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে প্রতিবছর এ ম্যারথন দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে চুয়াডাঙ্গা পৌরসভা। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। এ গুলোর মধ্যে অনত্যম এ বছর প্রতিযোগিতায় শুধুমাত্র ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পুরস্কার দেয়া হবে। কোন সান্তনা পুরস্কার দেয়া হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের যাতায়াত বাবদ কোন টাকা দেয়া দেয়া হবেনা। ১৫ ডিসেম্বর সকাল ৭টায় দর্শনা রেলগেট থেকে শুরু হবে দুরপাল্লার ম্যারাথন দৌড়। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের নিজ নিজ দায়িত্বে সকাল সাড়ে ৬টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। উক্ত প্রস্তুতি সভায় ম্যারথন দৌড় সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে ট্রাফিক সার্জেন্ট ও সিভিল সার্জনের একটি চিকিৎসক টিম সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান চুয়াডাঙ্গা পৌর মেয়র।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)