ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার বাড়াদী ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার বাড়াদী ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেড়শতাধিক মটরসাইকেল বহর নিয়ে বাড়াদী ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন এবং পুলতাডাঙ্গা, নতিডাঙ্গা বাজারে পথসভা করেন তিনি। পথসভায় চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস বলেন- আমরা বঙ্গবন্ধুর লোক আমরা নৌকার মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করায় আমাদের লক্ষ। কোন অপশক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে জনগণকে সজাগ থাকতে হবে। যে কোন দেশের উন্নœতির অন্তরায় হলো শতভাগ বিদ্যুত ব্যবস্থা। সেই লক্ষ কে সামনে রেখে পল্লি বিদ্যুতের চেয়ারম্যান থাকাকালীন অত্র অঞ্চলের প্রতিটা গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। যার সুফল এখন অত্র এলাকার মানুষ ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হসিনার নেতৃত্বে দ্রুত উন্নতীর দিকে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধরাকে অব্যহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকার কে নির্বাচিত করার আহ্ববান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের ত্রান বিষয়ক সম্পাদক কামাল এহসান রুমি, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, ইখলাস, দেলোয়ার, সৌরভ, রানা, লালন, তুহিন, জাহাঙ্গির, সুমন, লতিফ বিশ্বাস, সবুজ, পলক, সুইট, মানুয়ার, রিয়াদ, জুয়েল, টোকন, সাব্বির, এম এ গালিব, আশরাফুল, রিজিক, সানোয়ার সহ প্রমুখ।
