দামুড়হুদায় ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ১

আপলোড তারিখঃ 2017-12-13 ইং
দামুড়হুদায় ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার রাাত আনুমানিক ৭টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, সোমবার রাত আনুমানিক ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ঈশ্বরচন্দ্রপুর নামক স্থান হতে আকন্দবাড়ীয়া গ্রামের মৃত ফকির জোর্য়াদ্দারের ছেলে শহিদুল ইসলামকে (৩৫) আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে। হাবিলদার আশানুল হক বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২৮ তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)