ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার তুচ্ছ ঘটনায় ট্রাক মালিক সমিতি ঐক্য গ্রুপের সহসভাপতি
নিজস্ব প্রতিবেদক: ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা শহরের বিশিষ্ট ব্যবসায়ী, প্রথম শ্রেনীর ঠিকাদার, চুয়াডাঙ্গা জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক এবং বাস ট্রাক মালিক ঐক্য পরিষদের সাইফুল ইসলাম জোয়ার্দ্দার টোকোনকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দৌলৎদিয়াড়ের ইকবাল মিস্ত্রির ছেলে ইমরান মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় শহীদ হাসান চত্ত্বরে টোকন জোয়ার্দ্দারের মালিকানাধীন একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইমরান ক্ষতিপূরণ চাইতে ট্রাকের মালিক টোকন জোয়ার্দ্দারের ব্যবসা প্রতিষ্ঠান পদ্মা জুয়েলার্সের সামনে যান। এ সময় টোকন জোয়ার্দ্দার বলেন, ‘সামাণ্য ঘটনা; মারা গেলে দেখতাম’। এরমধ্যে মোটরসাইকেল আরোহী ইমরান ট্রাক ড্রাইভারকে চড়-থাপ্পড় মারেন। এ নিয়ে টোকন জোয়ার্দ্দার ও ইমরানের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত টিএসআই ওহিদুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার তিব্র নিন্দা প্রকাশ করে টোকন জোয়ার্দ্দার ও ট্রাক মালিক সমিতি ঐক্য গ্রুপের সাধারণ সম্পাদক রিপন মোল্লা গতকালই সন্ধ্যা ৭টার দিকে এক জরুরী সভায় ঘোষনা করেন- আজ (১২/১২/১৭তাং) সকাল ১০টার মধ্যে প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নিলে পরিবহণ ও চুয়াডাঙ্গা জেলার সকল দোকান অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে।
