ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার ৫ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার ১১ ডিসেম্বর চুয়াডাঙ্গা পুলিশ পার্কে ৫টি বিভাগে এই গুনিজন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা স্ব স্ব কৃত্তিত্বে সম্মানীত হবার পর তাৎক্ষনিকভাবে তাঁরা তাদের জ্ঞানগর্ব প্রতিক্রিয়া প্রকাশ করেন। বিশেষ সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট জনেরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক লেখক, উপন্যাসিক, অনুবাদক, প্রাবন্ধিক ও সমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম, জনবান্ধব জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বীরমুক্তিযোদ্ধা মহসিন আলী, মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভুমিকা রাখায় সাহসী নারী সহযোগী মুক্তিযোদ্ধা সালমা খাতুন ও সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন।

এ ছাড়া দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ৪ সাংবাদিককে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ বছর সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন পত্রিকার দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন, সেরা অনুসন্ধানী প্রতিবেদক হয়েছেন পত্রিকার জৈষ্ঠ্য প্রতিবেদক উজ্জল মাসুদ, সেরা ক্রীড়া প্রতিবেদক নির্বাচিত হয়েছেন পত্রিকার নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত ও আলোচিত সংবাদ প্রকাশে আফজালুল হক। এ ছাড়া সার্কুলেশন বিভাগীয় কার্যক্রমে ১ম হয়েছে মুজিবনগর অফিস ও দর্শনা অফিস ২য়।