ঝিনাইদহে হেলমটে না পরায় ১২ চালককের জরিমানা

আপলোড তারিখঃ 2017-12-12 ইং
ঝিনাইদহে হেলমটে না পরায় ১২ চালককের জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে হেলমেট না পরার অপরাধে ১২ মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদান করেন। আদালত সুত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় হতাহত থেকে রক্ষা পাওয়া ও মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য দুপুরে শহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের মডার্ন মোড়ে আদালত বসিয়ে মোটর সাইকেল চালানো অবস্থায় হেলমেট ব্যবহার না করার অপরাধে অর্ধশত মোটর সাইকেল আটক করা হয়। এর মধ্যে বিজিবি, সেনা ও পুলিশ সদস্য এবং রাজনৈতিক কর্মীরাও বাদ পড়েন নি। পরে মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর (১৩৭) ধারা মোতাবেক ১২ জন চালককে জরিমানা ও বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় ৬ টি হেলমেট জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারক সোহেল সুলতান জুলকার নাইন কবির। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর করার অপরাধে শহরের মহিলা কলেজপাড়ার তাজ বেকারীর মালিক নুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)