চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভ্যাট দিবস পালিত

আপলোড তারিখঃ 2017-12-11 ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভ্যাট দিবস পালিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভ্যাট দিবস ফালিত হয়েছে। গতকাল রোববার সারাদেশে দিবসটি পালন করা হয়। সকালে চুয়াডাঙ্গায় এতটি শোভাযাত্রা বের হয়। চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে র‌্যালিটি ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভ্যাট বিভাগের কর্মকর্তাসহ চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবীব পিপিএম, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু প্রমুখ। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী বের করা হয়। গতকাল রবিবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে ওই র‌্যালী বের করা হয়। ভ্যাট অফিসের এসি মোহাম্মদ মুসা খানের নেতৃত্বে র‌্যালীটি শহরের কোর্ট মোড় থেকে বের হয়ে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন রাজস্ব কর্মকর্তা সমীর কুমার বসু, সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, মো. আসাদুজ্জামান প্রমুখ। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে ঝিনাইদহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ঝিনাইদহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রোখসানা খাতুন, রাজস্ব কর্মকর্তা গোলাম ফারুক, হুমায়ুন কবির বসুনিয়া, সহ-রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন, বিবেকানন্দ সাহা, সেলিম মিয়া, উম্মে সালমা প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)