মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৪

আপলোড তারিখঃ 2017-12-10 ইং
মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৪ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জহুর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জহুর বারু এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫১৪ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার স্থানীয় সময় রাত ১২টায় ইমিগ্রেশন পুলিশের শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর ৪টায়। অভিযানে আটকদের ৫১৪ জনের মধ্যে ২৪ জন মহিলা রয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের কাগজ চেক করে অবৈধ ৫১৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক রয়েছে। এছাড়া ৪৮৭ জন পুরুষ এবং ২৪ জন নারীও রয়েছে। আটকরা বাংলাদেশি, নেপালি, মিয়ানমার, চীনা, থাইল্যান্ড, ইন্ডিয়ান নাগরিক। তবে বাংলাদেশি কতজন রয়েছে তা এখনো জানা যায়নি। মুস্তাফার আলী সাংবাদিকদের বলেন, ১১৫ জন ইমিগ্রেশন অফিসার এ সাঁড়াশি অভিযানে অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)