আলমডাঙ্গায় নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে ৬জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-12-10 ইং
আলমডাঙ্গায় নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে ৬জন গ্রেফতার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ ও শহরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এরশাদপুর মাগরুপাড়ার হাবিবুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (৩৪), একই গ্রামের চাষীপাড়ার রমজান আলীর ছেলে মারফত আলী (২৯) ও শরিয়াতুল ইসলাম (৪০), কালিদাসপুর দক্ষিনপাড়ার আকরাম হোসেনের ছেলে সুমন (৩৫), আসাননগর গ্রামের নুরুল ইসলামের দুই ছেলে সোহাগ (২২) ও আবুল কালামকে (২১) আটক করে। আটকের পর গতকাল শনিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, আলমডাঙ্গার পল্লি বিদ্যুৎ অফিসের পাশে ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে ওই এলাকার লোকজন। থানা পুলিশ ৩দিনের তাফসির মাহফিলের অনুমতি দিলেও মাও. আমির হামজার অনুমতি ছিলনা বলে পুলিশ জানান। ১ম দিন শান্তিপূর্ণভাবে মাহফিল অনুষ্ঠিত হবার পর ২য় দিন আয়োজক কমিটির একটি অংশ পুলিশের নিষেধ উপেক্ষা করে মাও. আমির হামজাকে দিয়ে ওয়াজ করানোর চেষ্টা করে। পুলিশের নিষেধের পর মাহফিল থেকে লোকজন ফেরার পথে কিছু উচ্ছৃঙ্খল যুবক কর্তৃক আলমডাঙ্গার চারতলার মোড়ের সিসি ক্যামেরা ভাংচুর, সত্যনারায়ন মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, অধিকারী মিষ্টান্ন ভান্ডারের বেসিন ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম সহ বিভিন্ন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অজ্ঞাত ৩০/৪০জনকে আসামী বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এদিকে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)