দিনরাত টানা বর্ষনে চুয়াডাঙ্গার জনজীবন বির্পযস্ত

আপলোড তারিখঃ 2017-12-10 ইং
দিনরাত টানা বর্ষনে চুয়াডাঙ্গার জনজীবন বির্পযস্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দিনরাত টানা বর্ষণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরে নির্মাণাধীন ড্রেনের কারনে শহরের সড়কের পাশে অধিকাংশ জায়গায় মাটির স্তুপ থাকার কারনে টানা বৃষ্টিতে সড়কগুলো কর্দমাক্ত হয়ে যানবাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে খেটে খাওয়া দিনমজুরদের উপর। সকাল থেকে বৃষ্টি থাকার কারনে শিক্ষার্থীরা স্কুল/কলেজে যেতে পারেনি। চাকুরীজীবীদের ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখিন হতে হয়। বৃষ্টিতে জনদূর্ভোগে পড়া একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানায়, সারাদিনের টানা বৃষ্টিতে তাদের চরম দূর্ভোগের শিকার হতে হয়। চুয়াডাঙ্গা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানায়, সারাদিনের বৃষ্টিতে তাদের অলসভাবে সময় কাটছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলছে বঙ্গোপসাগরের সৃষ্ট নি¤œচাপের কারনে আগামী দুই দিন থেমে থেমে বৃষ্টি ঝরবে তবে সোমবার আকাশ পরিষ্কার হয়ে উঠতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)