ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের ৭১জন গ্রামবাসীকে নিয়ে কোমরপুর বিজয় সামাজিক সংগঠন নামের একটি ক্লাব গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে বখতিয়ার খলজী বকুল সভাপতি, আক্তারুল ইসলাম সাধারণ সম্পাদক, আ. সাত্তার সাংগঠনিক সম্পাদক ও সোহেল রানাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ নেতা জাহিদুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান মন্টু , দৈনিক সময়ের সমীকরণের কার্পাসডাঙ্গা প্রতিনিধি রাশিদুল ইসলাম, সাংবাদিক আলী আজগর সোনা, বিএনপি নেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।
