চুয়াডাঙ্গার দোস্তের আমতলার স্কুলছাত্রী নিখোঁজ

আপলোড তারিখঃ 2017-12-10 ইং
চুয়াডাঙ্গার দোস্তের আমতলার স্কুলছাত্রী নিখোঁজ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তের আমতলা গ্রামের রাজিয়া খাতুন (১০) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী দু’দিন যাবৎ নিখোঁজ রয়েছে। সে আমতলা মোড়ের সাজ্জাত হোসেনের কন্যা। গত শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির অদূরে মসজিদে কোরআন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বাড়ির লোকজন সারাদিন অনেক খোঁজাখুজি করেও না পেয়ে হতাশার প্রহর গুনছে। গতকাল বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে, তবুও কোন খোঁজখবর পাওয়া যায়নি রাজিয়ার। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে লাল রঙের জামা ও লাল রঙের পায়জামা ছিল। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৯৫৩-৮৫০১৬৬ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)