কন্ঠশিল্পী শান্ত আহমেদ’র জন্মদিন আজ

আপলোড তারিখঃ 2017-12-10 ইং
কন্ঠশিল্পী শান্ত আহমেদ’র জন্মদিন আজ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নাট্য জগতের উজ্জল নক্ষত্র, চ্যানেল আই সেরাকন্ঠ তারকা শিল্পী, চুয়াডাঙ্গার কৃতি সন্তান হিরন-উর-রশিদ শান্ত আহমেদের জন্মদিন আজ। তিনি চুয়াডাঙ্গা বাগানপাড়ার আব্দুর রহিমের ছেলে। বছরজুড়ে বিভিন্ন সময়ে তার কন্ঠে গাওয়া বিভিন্ন শিল্পীর গান আমাদের পুলকিত করে, অনুপ্রাণিত করে, আন্দোলিত করে। দেশজুড়ে মঞ্চ অনুষ্ঠানে তার জুড়ে নাই। সম্প্রতি বহুল জনপ্রিয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের থিম সং তার কন্ঠেই শোভা পায়। এরপর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় ২৫ নভেম্বরের আনন্দ উৎসবেও তার কন্ঠে বাঁজে ‘কবির নামটি বঙ্গবন্ধু, কবিতাটি তাঁর ভাষণ’ শিরোনামের গানটি। এ ছাড়াও শিঘ্রই মুক্তিপাবে এমন বেশ কয়েকটি গানে সুরেলা কন্ঠ দিয়েছেন শান্ত আহমেদ। দৈনিক সময়ের সমীকরণ’র অগ্রযাত্রার ২ বছর উৎসবেও থাকছে তাঁর কন্ঠে গাওয়া ‘সততায় আমাদের শক্তি’ শিরোনামে দেশের আঞ্চলিক সংবাদ পত্রের প্রথম থিম সং। চুয়াডাঙ্গার আলোবাতাসে বেড়ে ওঠা শান্ত আহমেদ দেশের প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে নাটক ও গান পরিবেশন করে এরমধ্যে বেশ খ্যাতী অর্জন করেছেন। এবারের জন্মদিনে তিনি ভক্তদের উদ্দেশ্যে দোয়া চেয়ে বলেছেন, ‘জন্মদিনটা সবসময়ই আমার কাছে খুব ভালোলাগার। কিন্তু বয়স বাড়ছে-এ বিষয়টি যখন মনেপড়ে তখন মন খারাপ হয়ে যায়। তারপরও এখনো বেশ ভালো আছি, সুস্থ আছি-এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন। পূর্বের মতই ভক্তদের ভালোবাসায় সিক্ত থাকতে চাই আজীবন। আমি গর্বিত আমি চুয়াডাঙ্গার ছেলে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)