আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিকের উপস্থিতিতে দৈনিক সময়ের সমীকরণের ‘থিম সং’ প্রকাশ

আপলোড তারিখঃ 2017-12-10 ইং
আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিকের উপস্থিতিতে দৈনিক সময়ের সমীকরণের ‘থিম সং’ প্রকাশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণের ‘থিম সং’র অডিও প্রকাশ করা হয়েছে গতকাল শনিবার রাতে। দেশে প্রথমবারের মত কোন আঞ্চলিক দৈনিক পত্রিকার থিম সং এটি। পত্রিকার বার্তাকক্ষে ‘থিম সং’ টির আনুষ্ঠানিক অডিও প্রকাশ করেন বাংলাদেশ বিজনেজ চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা, সাহিদ গ্রুপের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। তিনি ‘সততাই আমাদের শক্তি’ শিরোনামের ৪ মিনিট সময়ের থিম সং’টি সম্পূর্ণ শোনেন এবং সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ডায়মন্ড ওয়ার্ল্ড (বিডি)’র পরিচালক রিপনূল হাসান ও ব্যবসায়ী নেতা সুমন পারভেজ প্রমূখ । উল্লেখ্য, দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিকের পরিকল্পনায় পত্রিকার অগ্রযাত্রার ২ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছে থিম সং’টি। এতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ তারকা শান্ত আহমেদ ও রিপা। গানটির কথা-সুর করেছেন দৈনিক প্রথম আলো সাংবাদিক শাহ আলম সনি। সঙ্গীতায়োজন করেছেন আর ডি হিল্লোল রাজীব। আগামীকাল ১১ ডিসেম্বর সোমবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে দৈনিক সময়ের সমীকরণের ২ বছর পূর্তি উদযাপন করা হবে। এতে ভিডিও আকারে দেখানো হবে থিম সংটি। এরইমধ্যে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)