ছবির ক্যাপশন:
র্যালি আলোচনা সভা জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনে
নিজস্ব প্রতিবেদক: `বাঙালি সংস্কৃতির বিকাশ চাই` প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা, নাটক ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে পালিত হলো চুয়াডাঙ্গা সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল শুক্রবার সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সকাল ৯টার সময় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় র্যালিতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে মুক্তমঞ্চে এক আলোচনাসভার আয়োজনে করা হয়। চুয়াডাঙ্গা সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদের সভাপত্বিতে আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ই¯্রাফিল ও চুয়াডাঙ্গা সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মনিরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, অরিন্দমের সভাপতি ইয়াকুব আলী, চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবুস সালাম তারা, উদিচীর সভাপতি নওশের আলী। সভায় বক্তারা বলেন, খেলাধূলা মানুষের মন ও শরীরকে প্রফুল্ল রাখে আর সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা মেধাকে বিকশিত করে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সাহিত্য, সাংস্কৃতিক চর্চায় ছাত্র-ছাত্রীদের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে আমরা সুশিক্ষার পাশাপাশি স্বশিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখতে পারব। আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা দেশাত্ববোধক, আধুনিক গান ও নৃতে্যু উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। ‘মাদক নেয়ার কুফল’ ও এইডস বিষয়ে সচেতনামূলক ‘প্রতিরোধ’ নামক নাটকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
