ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৯ম ম্যাচও গড়ালো ট্রাইব্রেকারে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৯ম ম্যাচে দামুড়হুদা চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫-৪ গোলে জুড়ানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা ক্লাব টাউনমাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ১ম ম্যাচে নির্ধারিত সময়ে কোন পক্ষই একে অপরের জালে বল জড়াতে পারেনি। ফলে বাইলজ অনুযায়ী খেলার ফলাফল নিশ্চিত করতে ট্রাইব্রেকার পদ্ধতির সহায়তা নেয়া হয়। ট্রাইব্রেকারে দামুড়হুদা চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি ৫-৪ গোলে জুড়ানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। এ ম্যাচে জয়া-পরাজয় নিশ্চিত করতে উভয় দলকে ৭টি করে পেনাল্টি কিক নিতে হয়। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচত হয় বিজয়ী দলের রেজাউল হোসেন। উল্লেখ্য বিজয়ী বাবা ও ছেলে খেলায় অংশগ্রহন করেন। বাবা সানোয়ার হোসেন দলানায়ক ও ছেলে রেজাউল হোসেন রাইটউইংগার হিসেবে খেলায় অংশগ্রহন করেন।
খেলা শেষে অংশগ্রহনকারী দুটি দলকে ও ম্যান অবদি ম্যাচ রেজাউল হোসেনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অংশগ্রহনকারী দল ও ম্যান অবদি ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান যশোর সারসা উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান হাফিজ ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল ও চুয়াডাঙ্গা মোহামেডানের কৃতি গোলরক্ষক জাহাঙ্গীর আলম টিপু। গতকাল খেলার মাঠে খেলা উপভোগের জন্য উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ হকি দলের সাবেক ম্যানেজার রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, বাংলাদেশ ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, ম্যাচ কমিশনার ওয়ালিউল্লাহ সিদ্দিক,চুয়াডাঙ্গা রেফারী সমিতির সম্পাদক ওবাইদুল হক জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, মরহুম আলফাজ উদ্দিন জোয়াদ্দারের ছেলে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ নাসির জোয়ার্দ্দার,মোতাহের হোসেন জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন, ছোট মেয়ে শাহানাজ পারভীন লিটা,জহুরুল ইসলাম বেলু সহ শত শত দর্শক। আজ একই মাঠে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় একাদশ ও ওসমানপুর ইলেভেনস্টার ফুটবল একাদশ।
