ক্ষতিগ্রস্ত করেছে দুর্বৃত্তরা : পৌর মেয়রের ক্ষোভ

আপলোড তারিখঃ 2017-12-09 ইং
ক্ষতিগ্রস্ত করেছে দুর্বৃত্তরা : পৌর মেয়রের ক্ষোভ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় পৌরসভার পানির পাইপ লাইন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভায় চলমান পানির পাইপ লাইন স্থাপন ও সংযোগ কার্যক্রমের ইসলামপাড়া এলাকার পাইপ লাইন ইট দিয়ে আঘাত করে ক্ষতি সাধন করেছে দূর্বত্তরা। এতে দীর্ঘ দু’ঘন্টা ধরে অচল হয়েছিল এ এলাকার পানি সঞ্চালন ব্যবস্থা। পরে পৌরসভার মিস্ত্রিরা পাইপ লাইন ঠিক করে পূনরায় সংযোগ দেয়। জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহের জন্য পাইপ লাইন স্থাপন ও সংযোগ দেয়ার কার্যক্রম চলছে। ইতিমধ্যে বাগানপাড়া-ইসলামপাড়া এলাকার কাজও শুরু হয়েছে। পৌরসভার অধীনে এ কাজ প্রায় শেষের দিকে। এ অবস্থায় একদল স্থানীয় যুবক এ কাজের সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ করতে বাঁধা দিয়ে আসছিল। এ নিয়ে শ্রমিকদের সাথে গোলযোগ সৃষ্টি হলে তারা আর কাজে আসেনি। ফলে বেশ কিছু দিন কাজ বন্ধ হয়েছিল। এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলের দিকে কে বা কারা ইট দিয়ে আঘাত করে পানির পাইপ লাইন ফাঁটিয়ে দেয়। এতে ওই এলাকার পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পৌরসভার মিস্ত্রিরা দীর্ঘ দু’ঘন্টা চেষ্টার পর পাইপ লাইন সচল করতে সক্ষম হয়। জনসেবামূলক কাজ পানির পাইপ লাইন ক্ষতিগ্রস্ত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘যে বা যারা এ কাজ করেছে তারা মোটেও ভালো কিছু করেনি। সরকারি কাজে বাঁধা দেয়া আইনত দন্ডনীয়; তাই যারা পাইপ লাইনের ক্ষতি সাধন করে উন্নয়ন বাঁধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ পুলিশ জানিয়েছে, পৌরসভার পাইপ লাইন ক্ষতিগ্রস্ত করা এবং ড্রেন কাটার কাজে বাঁধা দেয়া হচ্ছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ যায়। তবে এ ব্যাপারে কোন সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)